, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
মেহেন্দিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মেহেন্দিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং একটি বাজাজ মোটরসাইকেলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

রোববার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রুবেল খান ও সঙ্গীয় ফোর্স দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মোস্তফা বেপারী (৪৪), পিতা: মৃত ফজলে করিম বেপারী, সাং রাজাপুর, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন; মো. রাসেদ সরদার (৩৮), পিতা: মৃত কাঞ্চন সরদার, মাতা: রানু বেগম, সাং দাদপুর মধ্যকান্দি, ৬ নম্বর ওয়ার্ড; মো. মফিজ ঢালী (৩৫), পিতা: মৃত কাশেম ঢালী, মাতা: সেলিমা বেগম, সাং দাদপুর মধ্যকান্দি, ৬ নম্বর ওয়ার্ড; এবং রাজিব (২৯), পিতা: মৃত হারুন অর রশিদ, মাতা: জুলেখা বেগম, সাং রাজাপুর, ১ নম্বর ওয়ার্ড, উলানিয়া ইউনিয়ন। সকলেই মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. মোস্তফা বেপারীর বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost