, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
মুলাদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মুলাদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন—মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর (রানার বাড়ি) এলাকার মো. বাবুল রাঢ়ীর ছেলে মো. পারভেজ রাঢ়ী (৩৩) এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার এলাকার শহিদ খানের ছেলে মো. আজিজুল হাকিম (২৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত ও জোরালো অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, মাদকমুক্ত সমাজ গড়তে ধারাবাহিক অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost