, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বরিশালের দায়িত্ব নিয়েই মেহেন্দিগঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন সিভিল সার্জন ডা: সায়েদুর রহমান

বরিশালের দায়িত্ব নিয়েই মেহেন্দিগঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন সিভিল সার্জন ডা: সায়েদুর রহমান

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: সাইয়েদুর রহমান। হাসপাতালের অবকাঠামোগত সংকট, চিকিৎসক স্বল্পতা ও রোগীর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সেবার মান বাড়াতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

যোগদানের পর প্রথম পরিদর্শন ২৪ আগস্ট ২০২৬ সিভিল সার্জন হিসেবে বরিশালের দায়িত্ব নেন ডা: সাইয়েদুর রহমান। দায়িত্ব নিয়েই তিনি প্রথমে মেহেন্দিগঞ্জকেই বেছে নেন।

সোমবার, ৩১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড, জরুরি বিভাগ ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে ঘুরে দেখেন। রোগীদের সাথে কথা বলেন এবং কর্মরত চিকিৎসক—নার্সদের কাছ থেকে সেবার বাস্তব চিত্র জানেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে ডা: সাইয়েদুর রহমান বলেন,এখানে রোগীর অনেক চাপ। কিন্তু মেডিকেল অফিসার অনেক কম আছে। অবকাঠামোগত সমস্যা সমাধান হলে সেবার মান বাড়বে। তিনি আরও বলেন, হাসপাতালে যারা নিয়োজিত আছেন তারা চেষ্টা করছেন। তবে আরও ভালো করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। লজিস্টিক সাপোর্ট দেওয়া হলে আরও ভালো হবে। ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেছি, তাদেরকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

চিকিৎসা সেবার মান বাড়ানোর জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে,মেহেন্দিগঞ্জের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান সিভিল সার্জন। বিশেষ করে এক্স—রে মেশিন চালু, আল্ট্রাসনোগ্রাম সেবা বৃদ্ধি এবং ল্যাবে রক্ত পরীক্ষার সুযোগ বাড়ানো হবে বলে জানান।

সবচেয়ে বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনায় এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার ব্যবস্থা করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইমরানুর রহমান বলেন,সিভিল সার্জন স্যার যোগদানের পরপরই মেহেন্দিগঞ্জে এসেছেন।

তিনি হাসপাতালের চিকিৎসার খোঁজ—খবর নিয়েছেন এবং সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। হাসপাতালের নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স স্বল্পতার কারণে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নানা সমালোচনা চলছে। সিভিল সার্জনের এই পরিদর্শন ও ঘোষণায় স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost