, , ,
শিরোনাম
বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর কাছে সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী শাহরিয়ার রহমান তাহমীদের বিরুদ্ধে অভিযোগ

প্রধানমন্ত্রীর কাছে সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী শাহরিয়ার রহমান তাহমীদের বিরুদ্ধে অভিযোগ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ লং কোর্সে প্রশিক্ষণরত মো. শাহরিয়ার রহমান তাহমীদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, রাস্তা বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে বরিশাল বিমান বন্দর থানার গণপাড়া এলাকায় একটি কাঠাল গাছ চলাচলের রাস্তায় বাঁকা হয়ে পড়ে থাকায় স্থানীয় কয়েকজন সেটি সরিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। এ সময় অভিযোগ অনুযায়ী, শাহরিয়ার রহমান তাহমীদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে বাধা দেন। তারা অভিযোগকারীকে ওই বাড়িতে বসবাস করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, পরে তারা বাড়িতে প্রবেশ করে চলাচলের রাস্তার ইট তুলে ফেলে ক্ষতিসাধন করেন এবং প্রতিবাদ করলে লোহার রড দিয়ে হামলা চালিয়ে অভিযোগকারীকে আহত করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, একই বছরের ১৪ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে অভিযোগকারী পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হলে শাহরিয়ার রহমান তাহমীদ ও তার সহযোগীরা অটোরিকশার গতিরোধ করেন। অভিযোগ অনুযায়ী, তারা জোরপূর্বক গাড়ির চাবি নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় অভিযোগকারীকে মারধর করা হয় এবং চলাচলের রাস্তার ওপর গাছ ফেলে ও পিলার স্থাপন করে রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলেও আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় শাহরিয়ার রহমান তাহমীদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বরিশাল বিমান বন্দর থানায় মামলা নং-২৮ (তারিখ: ২৫ নভেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৩/৩২৩/৩০৭/৩২৫/৩৮৫/৪২৭/৫০৬(২)/১০৯ ধারায় রুজু হয় এবং বর্তমানে বরিশাল মেট্রোপলিটন দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিমান বন্দর থানার জিডি নং-৭৮৩, তারিখ ১৭ নভেম্বর ২০২৫ রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী আরও অভিযোগ করেন, শাহরিয়ার রহমান তাহমীদের পিতা মো. আনিসুর রহমান (আনিস) অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধেও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিমান বন্দর থানার জিডি নং-৩৫০, তারিখ ৮ মার্চ ২০২৪-এর কথাও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost