, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
কাউখালীতে ৩৩ দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করলেন প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

কাউখালীতে ৩৩ দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করলেন প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর—২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার ৩৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন তিনি।

সহায়তা বিতরণের আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে তিনি উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত কক্ষ পরিদর্শন করেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কাউখালীর একটি পরিবারও যেন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়। ৩৩ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

এদিকে, বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost