, , ,
শিরোনাম
তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’
কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দেশ ও জনগণের সেবায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুরের

কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দেশ ও জনগণের সেবায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুরের

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় কাউখালী উপজেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে আপসহীন ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হতে হবে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ভাগ্যোন্নয়নে একযোগে কাজ করা।

বিএনপি সব সময় দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় কাজ করে গেছে এবং ভবিষ্যতেও উন্নয়ন ও অগ্রগতির এই যাত্রা অব্যাহত থাকবে।” তিনি তৃণমূলের নেতাকর্মীদের দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost