, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
বিদ্যুৎস্পর্শে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

বিদ্যুৎস্পর্শে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে গরুর গোয়ালঘরে পানির মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সুমন শেখ (৪৪) নামের এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ ওই গ্রামের মহর আলী শেখের ছেলে। তিনি ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় বাসিন্দা শফিক আহমেদ জানান, সকালে সুমন শেখ গোয়ালঘরে পানি তোলার মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে যান। পরে সকাল ৮টার দিকে তার স্ত্রী গোয়ালঘরে গিয়ে সুমনকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে হাসপাতালের চিকিৎসক শাকিল খান তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সাবেক এই ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন এবং নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন ফরাজিসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost