বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম
পরিবহন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কাউখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চরগড়া জালের মহোৎসব চলছে  কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
প্রতি কিলোমিটারে বাস ভাড়া কমছে ৩ পয়সা

প্রতি কিলোমিটারে বাস ভাড়া কমছে ৩ পয়সা

প্রতিবেদক : বার্তা বিভাগ

দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া কমছে প্রতি কিলোমিটারে ৩ পয়সা। আজ সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

দেশের বাজারে আরেক দফা কমেছে ডিজেল ও কেরোসিনের দাম। গতকাল রোববার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। আজ থেকে ২ টাকা ২৫ পয়সা কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়।

জ্বালানির দামের সঙ্গে পরিবহন ভাড়া কমবে কিনা তা নিয়ে সংশয়ে ছিল যাত্রীরা। তবে এবার কিলোমিটার প্রতি ৩ পয়সা কমবে বাস ভাড়া। সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে এ ব্যাপারে ভাড়া নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাস মালিকরাও ভাড়া কমানোর সুপারিশে একমত পোষণ করে।

কমিটির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘ভাড়া কমা‌নোর সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার প্রজ্ঞাপন জারি করলে তা কার্যকর হবে।’

২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা বাড়লে, দূরপাল্লার ভাড়া বাড়ে কিলোমিটারে ৪০ পয়সা। কয়েক সপ্তাহ পর ডিজেলের দাম ৫ টাকা কমে ১০৯ টাকা হলে ভাড়া ৫ পয়সা করে কমানোর সিদ্ধান্ত হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবার অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে। প্রতি লিটার বিক্রি হবে যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com