বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
বাকেরগঞ্জে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

 

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ। ওই কমিটি বাতিল করে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও হামলা-মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে পুনরায় নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় দলের পদবঞ্চিত নেতাকর্মীরা মহেশপুর বাজারে এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজ মাঠে প্রতিবাদ সভা করে।

প্রবীন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিয়ামতির কৃতি সন্তান ঢাকা মহানগর যুবদল নেতা আব্দুস সালাম সিকদার, বিএনপি নেতা নিয়াজ মোরশেদ, রিপন বিশ্বাস, ইউপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু বকর পাবেল প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিয়ামতি ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। দলের যোগ্য, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ঘরানার নেতাকর্মীদের সমন্বয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এমনকি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা কমিটি করা হয়েছে।

এমন ‘পকেট কমিটি’ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পদবঞ্চিতরা নেতাকর্মীরা দ্রুত এই কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতা-কর্মীদের পদ দেওয়ার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com