বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
কলসকাঠীতে সভাপতি প্রার্থী শামিম গাজীকে নিয়ে কুচক্রিমহলের অপপ্রচার

কলসকাঠীতে সভাপতি প্রার্থী শামিম গাজীকে নিয়ে কুচক্রিমহলের অপপ্রচার

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ সাইদুল ইসলাম শামীম গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বীজ বুনছেন একটি কুচক্রিমহল।

এর প্রতিবাদে কলসকাঠী ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে।

সাংবাদিকদের সাথে আলাপকালে সাইদুল ইসলাম শামীম গাজী বলেন, তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী লীগ শাসনামলে তিনি ও তার পরিবার হয়রানীর শিকার হয়েছেন। তিনি বর্তমানে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে একটি কুচক্রীমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই কুচক্রি মহলটি ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার নামে আওয়ামীলীগের একটা জাল সদস্য ফরম বানিয়ে ও তার ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমাকে বিএনপির পদ থেকে বঞ্চিত করার জন্য বিগত নানা সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক, সামাজিক অনুষ্ঠান এমনকি ব্যবসায়িক অনুষ্ঠানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারকারীরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সাংবাদিকদের প্রতি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

এ প্রসঙ্গে বিএনপি নেতা মিজানুর রহমান নাছিম বলেন, সাইদুল ইসলাম শামিম গাজীর বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিগত সময়ে স্বৈরাচারবিরোধী সকল আন্দোলনে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নির্দেশনা মেনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com