বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম
পরিবহন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কাউখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চরগড়া জালের মহোৎসব চলছে  কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
আমেরিকায় চাকরির কথা বলে ভারতে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়

আমেরিকায় চাকরির কথা বলে ভারতে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়

প্রতিবেদক : বার্তা বিভাগ

এক সন্তানের জননীকে আমেরিকায় নিয়ে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে ভারতে নিয়ে অনৈতিককাজে বাধ্য করার অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে সোমবার বাদী হয়ে এ মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন এ মামলা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।মামলার বিবাদীরা হলেন- নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রাঢ়ী বাড়ির মোতালেব হোসেনের ছেলে আলমগীর হোসেন খোকন ও তার ভাই মোহাম্মদ রোকন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, মামলার বাদীকে (স্বামী) না জানিয়ে তার স্ত্রী ও কিশোর বয়সি ছেলেকে আমেরিকায় নিয়ে ভালো বেতনের প্রলোভন দেওয়া হয়। এরপর ২৩ মার্চ জরুরি কাজে মামলার বাদী ঢাকায় যান। ঢাকায় অবস্থানকালে স্ত্রী ও সন্তানের মোবাইল ফোন বন্ধ পেয়ে প্রতিবেশীদের বাসায় পাঠায়। তখন ঘর তালাবদ্ধ রয়েছে, এমন খবরে বাদী ঢাকা থেকে ফিরে আসেন। বাসায় ফিরে দেখতে পান তার ৭ ভরি স্বর্ণালংকার, কাপড় ও নগদ সাড়ে তিন লাখ টাকাসহ স্ত্রী ও সন্তান নেই।

এরপর গত ২৬ মার্চ ১৬ বছর বয়সি ছেলে বাড়ি ফিরে আসে। তখন বাদীর ছেলে জানান, তাদের আমেরিকা নেওয়ার কথা বলে সড়ক পথে বেনাপোল হয়ে ভারতের কলকাতায় নিয়ে যায়। সেখানে একটি হোটেলে নিয়ে ভিন্ন কক্ষে তাদের আটকে রাখা হয়। পরে বাদীর স্ত্রীকে অনৈতিক কাজে বাধ্য করতে মারধর করা হতো। এর প্রতিবাদ করায় ভুক্তভোগী নারীর সন্তান কৌশলে দেশে ফিরে আসলেও ওই নারী এখনো ভারতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com