পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিসে থেকে বের হলে জেলা অনিরুজ্জামান অনিক লোকজন নিয়ে হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে। অনিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



Leave a Reply