বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম
পরিবহন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কাউখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চরগড়া জালের মহোৎসব চলছে  কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করলেন বাবা

ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করলেন বাবা

প্রতিবেদক : বার্তা বিভাগ

ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করলেন বাবা

গাজীপুরের কালীগঞ্জের জামালপুর গ্রামে কাউসার বাগমার (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার বাবা।

নিহত কাউসার বাগমারের অভিযুক্ত বাবা আব্দুর রশীদ বাগমারকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তারা একই এলাকার বাসিন্দা।

বুধবার (৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন।

নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে নেশার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে ছেলে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদকসেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাঙচুর করতো ও মাকে মারধরও করতো। মঙ্গলবার রাতেও বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা কুড়াল দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করেন।

ওসি মাহাতাব উদ্দিন জানান, পরিদর্শন করা হয়েছে। ছেলেকে কুপিয়ে হত্যার পর তার বাবা থানায় এসে ঘটনার বর্ণনা দেন ও ছেলেকে খুন করার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com