বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম
পরিবহন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কাউখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চরগড়া জালের মহোৎসব চলছে  কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
বরিশালে নারীকে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেপ্তার

বরিশালে নারীকে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেপ্তার

প্রতিবেদক : বার্তা বিভাগ

বরিশালের মেহেন্দীগঞ্জ গয়না ছিনিয়ে নিতে নারীকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তানজিল হোসেন ওরফে মোহাম্মদ আলী (২১)। তিনি উপজেলার আম্বিকাপুর এলাকার বাসিন্দা। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, হামলার ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে হামলায় আহত আম্বিকাপুর এলাকার বাসিন্দা খালেক নায়েবের স্ত্রী কুলসুম বেগম (৫৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের স্বজনেরা জানান, গত ৩০ মার্চ রাত ৯টার দিকে ঘটনার সময় বাড়ির সবাই তারাবির নামাজ পড়ছিল। এ সময় গ্রেপ্তার ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে হাতে ধারালো ছুরি নিয়ে খালেক নায়েবের ঘরে প্রবেশ করে।

ওই সময় খালেক নায়েবের স্ত্রী কুলসুম বেগম অজু করার জন্য বাথরুমে যাচ্ছিলেন। এ সময় তিনি তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে কুলসুম বেগমের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান।

আহতের ছেলে কবির নায়েব বলেন, ‘ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আমার মাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। যেখানে আসার পর পেটের ছুরি বের করা হয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com