বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনের অপেক্ষায় দেশ: সাধারণ মানুষের চাওয়া ন্যায্য ভোট ও দায়িত্বশীল সরকার ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক টাইমস অফ বরিশাল পত্রিকায় সংবাদ প্রকাশের পর, বিএনপি’র কর্মী জসিমকে হত্যার চেষ্টা ঘটনায় মামলা রুজু পিরোজপুর-২ আসনে বিএনপি-জামায়াত জোটের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেছে নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত:তারেক রহমান মুলদি থানাকাজির চর, সন্ত্রাসী হামলায় বিএনপির কর্মীকে রক্তাক্ত যখন অতঃপর থানায় অভিযোগ। দূর্ঘটনার কবলে লাশবাহী এ্যাম্বুলেন্স বরিশালে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ সুন্দরবনে ‘প্রকাশক ও সম্পাদক পরিষদ বরিশাল’ এর দুই দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন রাজৈরে ট্রাক উল্টে খাদে, নিহত ২ গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার কলাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর দাম আরও বাড়ল এলপি গ্যাসের , সন্ধ্যা থেকেই কার্যকর মেহেন্দিগঞ্জে এখনো শোভা পাচ্ছে রঙ্গিন বিলবোর্ড-পোস্টার দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী কাউখালীতে উপজেলা পরিষদ ইসলামী কমপ্লেক্সের নূরানী ও হেফজ মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশস্থলের মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব—১৪। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ র‍্যাব—১৪—এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামিরা হলেন তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। এর আগে ২৭ জানুয়ারি সন্ধ্যায় ভুল তথ্যের কারণে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তাঁদের মুক্তি দেওয়া হয়েছিল।

জামিন ছাড়া হত্যা মামলার তিন আসামির মুক্ত হওয়ার খবর জানাজানি হলে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে এই ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় ঢাকা বিভাগ—২—এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে ভুল তথ্যে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানাপত্রটি পড়লে এই ঘটনা ঘটত না। ইতিমধ্যে এই ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে আরও কারও বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com