বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম
নির্বাচনের অপেক্ষায় দেশ: সাধারণ মানুষের চাওয়া ন্যায্য ভোট ও দায়িত্বশীল সরকার ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক টাইমস অফ বরিশাল পত্রিকায় সংবাদ প্রকাশের পর, বিএনপি’র কর্মী জসিমকে হত্যার চেষ্টা ঘটনায় মামলা রুজু পিরোজপুর-২ আসনে বিএনপি-জামায়াত জোটের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেছে নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত:তারেক রহমান মুলদি থানাকাজির চর, সন্ত্রাসী হামলায় বিএনপির কর্মীকে রক্তাক্ত যখন অতঃপর থানায় অভিযোগ। দূর্ঘটনার কবলে লাশবাহী এ্যাম্বুলেন্স বরিশালে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ সুন্দরবনে ‘প্রকাশক ও সম্পাদক পরিষদ বরিশাল’ এর দুই দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন রাজৈরে ট্রাক উল্টে খাদে, নিহত ২ গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার কলাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর দাম আরও বাড়ল এলপি গ্যাসের , সন্ধ্যা থেকেই কার্যকর মেহেন্দিগঞ্জে এখনো শোভা পাচ্ছে রঙ্গিন বিলবোর্ড-পোস্টার দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী কাউখালীতে উপজেলা পরিষদ ইসলামী কমপ্লেক্সের নূরানী ও হেফজ মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশস্থলের মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর

প্রতিবেদক : অনলাইন ডেক্স

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে শহরের হাবিব মেডিক্যাল সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতির নাম ফাবিয়া আক্তার (২০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নাহিদ মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা বলেন, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফাবিয়া আক্তারকে হাবিব মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে ইনজেকশন পুশ করেন। এর পরপরই ফাবিয়ার অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই ফাবিয়ার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা, ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন। তারা হাবিব মেডিকেলে ভাঙচুর চলালে পরে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হাবিব মেডিক্যাল সেন্টারের স্টাফ রাজিব ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ক্লিনিকে আসার আগেই রোগীর অবস্থা গুরুতর ছিল। চিকিৎসায় কোনো ভুল হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com