বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম
নির্বাচনের অপেক্ষায় দেশ: সাধারণ মানুষের চাওয়া ন্যায্য ভোট ও দায়িত্বশীল সরকার ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক টাইমস অফ বরিশাল পত্রিকায় সংবাদ প্রকাশের পর, বিএনপি’র কর্মী জসিমকে হত্যার চেষ্টা ঘটনায় মামলা রুজু পিরোজপুর-২ আসনে বিএনপি-জামায়াত জোটের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেছে নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত:তারেক রহমান মুলদি থানাকাজির চর, সন্ত্রাসী হামলায় বিএনপির কর্মীকে রক্তাক্ত যখন অতঃপর থানায় অভিযোগ। দূর্ঘটনার কবলে লাশবাহী এ্যাম্বুলেন্স বরিশালে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে দেশীয় জাতের বাছুর বিতরণ সুন্দরবনে ‘প্রকাশক ও সম্পাদক পরিষদ বরিশাল’ এর দুই দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন রাজৈরে ট্রাক উল্টে খাদে, নিহত ২ গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার কলাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর দাম আরও বাড়ল এলপি গ্যাসের , সন্ধ্যা থেকেই কার্যকর মেহেন্দিগঞ্জে এখনো শোভা পাচ্ছে রঙ্গিন বিলবোর্ড-পোস্টার দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী কাউখালীতে উপজেলা পরিষদ ইসলামী কমপ্লেক্সের নূরানী ও হেফজ মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশস্থলের মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক

বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টা ৫৫ মিনিট থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হকের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।

 

দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালান।

আটককৃত শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা প্যাদা’ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানে উদ্ধারকৃত অবৈধ মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com