বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩০ ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি বাউফলে বিএনপি-জামায়াতের পৃথক সংঘর্ষ, আহত ৪ ফ্রি বাস–লঞ্চে ভোটার টানছেন প্রার্থীরা, ঈদের আমেজ সদরঘাটে বিতর্কিত মন্তব্য: মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার হংকং বিমানবন্দরে আগুন, ৩টি বোর্ডিং ব্রিজ সাময়িক বন্ধ নির্বাচনে ভোট পড়তে পারে ৬৫ থেকে ৭০ শতাংশ: ইসি আনোয়ারুল ভিপি নুরের অস্থায়ী নির্বাচনী কার্যালয় আগুন ভোট কেন্দ্রে আগুন পেশিশক্তি ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে উদ্বিগ্ন প্রার্থী ও সাধারণ মানুষ এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, বলছেন ভারতীয় কোচ অতীতের সব ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে—প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের খেজুরের বিস্ময়কর গুণ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা বরিশালে ধানের শীষের বৈঠকে হেলমেটধারীদের হামলা জামায়াত–বিএনপির মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০ পটুয়াখালী-৪ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের রবিউল কলাপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বিএনপির ৩ নেতা বহিষ্কার
ভোলার ৫২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ

ভোলার ৫২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনে ৫২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১৩১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৫২৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ভোলা-১ (সদর) আসনে ১১৪টি, ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ১৩৮টি, ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে ১১৯টি এবং ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রের মোট ৩ হাজার ৬২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি ভোলা-৩ আসনে। এ আসনের ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে তজুমদ্দিন উপজেলায় ৩৬টি এবং লালমোহনে ১৪টি। ভোলা-২ আসনে মোট ৩২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। যার মধ্যে দৌলতখানে ২৫টি।এছাড়া ভোলা-৪ আসনে চরফ্যাশনে ১৬টি ও মনপুরায় ১১টি এবং ভোলা-১ সদর আসনে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখে নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com