বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩০ ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি বাউফলে বিএনপি-জামায়াতের পৃথক সংঘর্ষ, আহত ৪ ফ্রি বাস–লঞ্চে ভোটার টানছেন প্রার্থীরা, ঈদের আমেজ সদরঘাটে বিতর্কিত মন্তব্য: মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার হংকং বিমানবন্দরে আগুন, ৩টি বোর্ডিং ব্রিজ সাময়িক বন্ধ নির্বাচনে ভোট পড়তে পারে ৬৫ থেকে ৭০ শতাংশ: ইসি আনোয়ারুল ভিপি নুরের অস্থায়ী নির্বাচনী কার্যালয় আগুন ভোট কেন্দ্রে আগুন পেশিশক্তি ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে উদ্বিগ্ন প্রার্থী ও সাধারণ মানুষ এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, বলছেন ভারতীয় কোচ অতীতের সব ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে—প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের খেজুরের বিস্ময়কর গুণ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা বরিশালে ধানের শীষের বৈঠকে হেলমেটধারীদের হামলা জামায়াত–বিএনপির মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০ পটুয়াখালী-৪ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের রবিউল কলাপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বিএনপির ৩ নেতা বহিষ্কার
বরগুনায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

বরগুনায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরগুনার বেতাগীতে দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তার নাম নাসির উদ্দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোকামিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসায় তল্লাশি চালিয়ে নয়টি রামদা, একটি কুড়াল ও একটি ছুরি জব্দ করা হয়।

নাসির উদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেতাগী থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ১১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com