বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
দফায় দফায় রণক্ষেত্র ভোলা আহত ৫ রাত পোহালেই ভোট টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর ‘চাঁদাবাজডটকম’ চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২ মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর  পুড়ে ছাই সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন মঞ্জুরুলকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি পটুয়াখালীর চারটি আসনে লড়াইয়ের হিসাব ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ১ মাসের কারাদণ্ড বরগুনায় বিভিন্ন স্থানে আওয়ামী পোস্টার, উত্তেজনা ১৬ হাজার আইনশৃঙ্খলা সদস্য মাঠে, তবুও শঙ্কায় প্রার্থীরা—বরিশালে নজিরবিহীন নিরাপত্তা পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ ‎ ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা, জামায়াতের সমর্থন নিজের পক্ষে দাবি ফয়জুল করীমের পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের
কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

কাউখালীতে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

পিরোজপুরের কাউখালীতে ৩৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  বুধবার (১১ ফেব্রুয়ারি )প্রতিটি কেন্দ্রে ব্যালট ও ব্যালট বক্সসহ ভোট গ্রহণ কর্মকর্তারা পৌঁছে গেছেন। উপজেলার ১৮টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ওয়াইফাই লাইন সংযুক্ত করে দেয়া হয়েছে।
ভোট কেন্দ্রে কোন প্রকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে এজন্য আইন শৃঙ্খলা ও যৌথ বাহিনী বিশেষ নজরদারী করছে। বিশেষ করে সংখ্যালঘু ভোটার এলাকা নিরাপত্তাহীনতায় ভূগলেও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বিশেষ নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করে ভোট কেন্দ্রে যাবার জন্য উৎসাহিত করছেন। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এ উপজেলায় নির্বাচনে শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কোন ব্যক্তি ভোটকেন্দ্রে অবৈধভাবে ঢোকার চেষ্টা করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমাদের নিরাপত্তার কোন ঘাটতি নেই।এছাড়া বুধবার বেলা এগারোটায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজনে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং দেওয়া হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে নির্বাচনে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, নির্বাচনকালীন কাউখালী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন রাশাদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইয়াকুব হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শুভাশীষ চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান আলী, খাদিজা আফরোজ ঝুমা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com