বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
দফায় দফায় রণক্ষেত্র ভোলা আহত ৫ রাত পোহালেই ভোট টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর ‘চাঁদাবাজডটকম’ চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২ মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর  পুড়ে ছাই সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন মঞ্জুরুলকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি পটুয়াখালীর চারটি আসনে লড়াইয়ের হিসাব ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ১ মাসের কারাদণ্ড বরগুনায় বিভিন্ন স্থানে আওয়ামী পোস্টার, উত্তেজনা ১৬ হাজার আইনশৃঙ্খলা সদস্য মাঠে, তবুও শঙ্কায় প্রার্থীরা—বরিশালে নজিরবিহীন নিরাপত্তা পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ ‎ ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা, জামায়াতের সমর্থন নিজের পক্ষে দাবি ফয়জুল করীমের পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের
পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ ‎

পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ ‎

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। ‎ ‎বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। পিরোজপুরের ৩টি আসনে ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী জানান, পিরোজপুরের ৭টি উপজেলার ৩টি সংসদীয় আসনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১ হাজার ৬০০ জন পুলিশ, ৬৮ জন নৌ-পুলিশ, ৮০০ জন সেনা সদস্য, ৪৬৩ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১১২ জন ব্যাটালিয়ন আনসার, ৬৫ জন র‌্যাব সদস্য, ৮০ জন কোস্ট গার্ড ও ৫ হাজার ৪৩৪ জন আনসার-ভিডিপি সদস্য থাকবেন। আইনশৃঙ্খলা তদারকি করতে পুলিশের ২৬৬টি বডি-ওর্ন ক্যামেরার মধ্যে ১৩৪টি অনলাইন ও ১৩২টি অফলাইন ক্যামেরা থাকবে। তিনি আরও বলেন, জেলার ৪১৮টি ভোটকেন্দ্রের জন্য সেনা, র‌্যাব, বিজিবি, পুলিশের ৪২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com