বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
দফায় দফায় রণক্ষেত্র ভোলা আহত ৫ রাত পোহালেই ভোট টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর ‘চাঁদাবাজডটকম’ চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২ মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর  পুড়ে ছাই সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন মঞ্জুরুলকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি পটুয়াখালীর চারটি আসনে লড়াইয়ের হিসাব ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ১ মাসের কারাদণ্ড বরগুনায় বিভিন্ন স্থানে আওয়ামী পোস্টার, উত্তেজনা ১৬ হাজার আইনশৃঙ্খলা সদস্য মাঠে, তবুও শঙ্কায় প্রার্থীরা—বরিশালে নজিরবিহীন নিরাপত্তা পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ ‎ ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা, জামায়াতের সমর্থন নিজের পক্ষে দাবি ফয়জুল করীমের পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের
পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ১ মাসের কারাদণ্ড

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ১ মাসের কারাদণ্ড

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকায় নৌবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কিরনপুর এলাকায় অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও গোলযোগ সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য সক্রিয় ছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্বাচন সহিংসতা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরবর্তীতে আটককৃতদের পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com