বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
দফায় দফায় রণক্ষেত্র ভোলা আহত ৫ রাত পোহালেই ভোট টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর ‘চাঁদাবাজডটকম’ চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২ মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর  পুড়ে ছাই সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন মঞ্জুরুলকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি পটুয়াখালীর চারটি আসনে লড়াইয়ের হিসাব ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ১ মাসের কারাদণ্ড বরগুনায় বিভিন্ন স্থানে আওয়ামী পোস্টার, উত্তেজনা ১৬ হাজার আইনশৃঙ্খলা সদস্য মাঠে, তবুও শঙ্কায় প্রার্থীরা—বরিশালে নজিরবিহীন নিরাপত্তা পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ ‎ ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা, জামায়াতের সমর্থন নিজের পক্ষে দাবি ফয়জুল করীমের পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের
মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর  পুড়ে ছাই

মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর  পুড়ে ছাই

প্রতিবেদক : মো: মনির আকন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব সাপলেজা ঝাটিবুনিয়া এলাকায়  গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১ টি খড়ের গাদা ও গোয়ালঘর সহ ৩ টি গরু আগুনে পুরে মৃত্যুর ঘটনা  ঘটেছে  । ঘটনাটি ঘটেছে গতকাল  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২৬ ইং) দিবাগত রাত ১ টার দিকে ঝাটিবুনিয়া এলাকার বাসিন্দা মৃত ওহাব মুন্সির ছেলে আলতাফ মুন্সির বাড়িতে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতংক বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক আলতাফ মুন্সি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ গরুর চিৎকার শুনতে পাই এবং সাথে সাথে বের হয়ে দেখি আমার গোয়াল ঘরে আগুন। তখন আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নিভাতে ব্যর্থ হলে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার একটি খড়ের গাদা, গোয়ালঘর সহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি কোন রাজনীতি করি না এবং আমার কোন শত্রু নাই। আমি প্রশাসনের তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে সঠিক বিচারের দাবি জানাই।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে আনোয়ার মুন্সি জানান, ভুক্তভোগী আলতাফ মুন্সির ডাক চিৎকার শুনে তাৎক্ষণিক তাদের বাড়িতে গিয়ে দেখি আগুন। পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেই এবং তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিয়ে আমরাও নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস   জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা  ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com