রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় আটক ১

গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় আটক ১

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বশীলরা।

আটক ব্যক্তি মোহাম্মদ বেলায়েত (৪৫)। তিনি কুয়াকাটা পৌরসভার বাসিন্দা আব্দুল মজিতের ছেলে। তাকে কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম জানান, ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে দায়িত্বরত কর্মকর্তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার পর কেন্দ্রে সতর্কতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান প্রিজাইডিং অফিসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com