রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
ভোলায় ধানের শীষ ও হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ধানের শীষ ও হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপির ধানের শীষ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী—সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শশীভূষণ থানা এলাকার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতা—কর্মী ও সমর্থকেরা সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে অবস্থান করছিলেন। বেলা প্রায় ২টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী আব্দুল মমিন কাশেম ও হাসানের সঙ্গে তর্ক—বিতর্ক হয় স্থানীয় বিএনপির নেতা আকবর পালোয়ান ও মামুন হাওলাদারের। একপর্যায়ে বিএনপির নেতা—কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা—কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান। পরে তাদের প্রতিহত করেন ইসলামী আন্দোলনের নেতা—কর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com