রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না

জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া—২ (শিবগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নিজের জামানত রক্ষা করতে পারেননি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনে তিনি কেটলি প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সেই হিসেবে বগুড়া—২ আসনে জামানত টিকিয়ে রাখতে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মোট বৈধ ভোটের মাত্র ১.৪ শতাংশ।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বগুড়া—২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। এই দুই প্রার্থী বাদে নির্বাচনী মাঠে থাকা বাকি ৫ জন প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন।আসনটিতে মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com