রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
ভোটে জিতে জামায়াত প্রার্থীর অফিসে বিএনপি প্রার্থী

ভোটে জিতে জামায়াত প্রার্থীর অফিসে বিএনপি প্রার্থী

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জে সহাবস্থান ও সম্প্রীতির রাজনীতির অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন ছুটে যান জামায়াতের পরাজিত প্রার্থীর নির্বাচনী অফিসে।

এ সময় পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহামুদুন্নবী তালুকদারকে তার অফিসে গিয়ে ফুলেল শুচ্ছো জানান তিনি।

এ সময় মাহামুদুন্নবী তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি আবুল হোসেনের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com