রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
পিরোজপুরের- ২ আসনে ৫ প্রার্থী জামানত হারালেন 

পিরোজপুরের- ২ আসনে ৫ প্রার্থী জামানত হারালেন 

 পিরোজপুরের-২ আসনে ৭ প্রার্থীর ৫ জনই জামানত হারলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে অংশ নেন মোট সাতজন প্রার্থী। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
সেই হিসেবে এ আসনে পাঁচজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর মধ্যে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী।
এই দুই প্রার্থী ছাড়া বাকি পাঁচজন প্রার্থী কাঙ্খিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাতিল হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি মনোনীত মাহিবুল হোসেন।
জামানত হারানো সহদর হলেন জাতীয় পাটির (জেপি) মহিবুল হাসান মাহিম ও বিএনপির বহিস্কৃত নেত মাহামুদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com