রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
ছাত্র অধিকারের হামলায় গলাচিপায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

ছাত্র অধিকারের হামলায় গলাচিপায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় ছাত্র অধিকারের কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের তিন কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হামলা আহতরা হলেন— স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কে আলী কলেজের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান (২৫), জুলাইযোদ্ধা বাপ্পী খান (২৩) এবং ছাত্রদল নেতা শরীফ আহম্মেদ হাসান (২৩) আহত হন। তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, ফেসবুকে দুই মাস আগে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে ছাত্র অধিকারের কর্মীরা সোলায়মানের ওপর হামলা চালায়। এর পরপরই একই ইউনিয়নের বটতলা বাজারে তারা জুলাইযোদ্ধা বাপ্পী খান ও ছাত্রদলের কর্মী শরীফ আহম্মেদ হাসানের ওপরও হামলা করে।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মী ছিলাম। নির্বাচন চলাকালে হুমকির মুখে ছিলাম। শুক্রবার সন্ধ্যায় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে ছাত্রদলের তিনজন আহত হয়েছেন।

গলাচিপা গণঅধিকারের মিডিয়া সেলের সমন্বয়ক আবু নাঈম বলেন, ছাত্র অধিকারের কোনো কর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনার কথা শুনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com