রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট কাস্টিং ভোটের (প্রদত্ত ভোট) আট ভাগের এক ভাগ না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এর আগে বরিশাল জেলার ছয়টি আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বরিশাল—১ (গৌরনদী—আগৈলঝাড়া): এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০। জামানত হারিয়েছেন: জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী (প্রাপ্ত ভোট ১ হাজার ৭৩৬) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার (প্রাপ্ত ভোট ৬ হাজার ৮৪৬)।

বরিশাল—২ (উজিরপুর—বানারীপাড়া): এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। জামানত হারিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন: জাতীয় পার্টির (জেপি—বাইসাইকেল) প্রার্থী ২ হাজার ৩২৯ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) এম এ জলিল ১ হাজার ১৯৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন (হাতপাখা) ৬ হাজার ২১ ভোট, জাসদের মো. আবুল কালাম আজাদ (বাইসাইকেল/অন্য প্রতীক যাচাই সাপেক্ষ) ১৩৫ ভোট, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ (ট্রাক) ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী (আম) ১৮৫ ভোট।

বরিশাল—৩ (বাবুগঞ্জ—মুলাদী): এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭৭ হাজার ৭১৬। জামানত হারিয়েছেন ৪ জন। তারা হলেন: স্বতন্ত্র প্রার্থী ইয়ামিন এইচ এম ফারদিন (ট্রাক) ৮৬০ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু ১৪ হাজার ১৮৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মাদ সিরাজুল ইসলাম (হাতপাখা) ১৬ হাজার ৩২৫ ভোট এবং আজমুল হাসান জিহাদ (মই) ২১৪ ভোট।
বরিশাল—৪ (হিজলা—মেহেন্দিগঞ্জ): এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৪৫ হাজার ৪। জামানত হারিয়েছেন ২ জন। তারা হলেন: মুক্তিজোটের আব্দুল জলিল (ছড়ি) ৪১৩ ভোট এবং জাসদের আব্দুস সালাম খোকন (মোটরগাড়ি) ৩৩৪ ভোট।

বরিশাল—৫ (মহানগর—সদর): এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৬২ হাজার ৪৭০। জামানত হারিয়েছেন ৩ জন। তারা হলেন: জাতীয় পার্টির আখতার রহমান (লাঙ্গল) ৯০৯ ভোট, এনপিপির আব্দুল হান্নান সিকদার (আম) ৪৯৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী (কাঁচি) ৩০০ ভোট।

বরিশাল—৬ (বাকেরগঞ্জ): এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭১ হাজার ১৩৮। জামানত হারিয়েছেন ৩ জন। তারা হলেন: বাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস (হারিকেন) ২৪৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম খান (ফুটবল) ৩৬৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. সালাউদ্দিন মিয়া (ট্রাক) ১৩৯ ভোট।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com