রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা এনসিপির বিক্ষোভের ডাক সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২ সোমবার এমপি-মন্ত্রীদের শপথ বরিশালে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ১০ জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বরিশালে বিএনপির ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার সকলে মিলেমিশে দেশকে গড়তে হবে,দেশকে দুর্নীতিমুক্ত করব আহমেদ সোহেল মঞ্জুর সুমন  ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব বরিশালে চামড়ার গোডাউনে আগুন ধানের শীষের সমর্থককে হাতুড়িপেটা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রোরেলের পিলার নল‌ছি‌টি‌তে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি ই‌লেন ভু‌ট্টো কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালের ৬ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কাজিরহাটে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দার মানিক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভঙ্গা গ্রামে মরহুম হাফেজ খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং কাজিরহাট থানা কমিউনিটি পুলিশের সভাপতি এবিএস স্বপন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা নজরুল ইসলাম খান খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্দার মানিক ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংবাদিক নেতা স্বপন খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাইনুদ্দিন খান।

দিনব্যাপী অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র—ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং ইসলামী শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com