শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী ভোলায় টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের জিরো টলারেন্স ঘোষণা যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বরিশালে কোর্ট বর্জন ও আদালতে ভাঙচুরের ঘটনায় আইনজীবীদের তীব্র প্রতিবাদ একাংশের কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু কাউখালীতে মাছের দাম উর্ধ্বমুখী দিশেহারা ক্রেতারা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বানারীপাড়ায় তোলপাড় আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই সহোদর শিক্ষার্থী ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৭ কুয়াকাটা বেরিবাঁধের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি আগৈলঝাড়ায় ১১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বনবিভাগের বাগান মালি, এলাকায় তোলপাড় গণমাধ্যমকে আধুনিকায়নের আশ্বাস তথ্যমন্ত্রীর চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য উদঘাটন হয়নি ব্রিজের মালামাল চুরি, ছাত্র ও যুবদল নেতা গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা
হাসপাতালে হামলা-ভাঙচুর: মহিপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

হাসপাতালে হামলা-ভাঙচুর: মহিপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়ামের নেতৃত্বে ১০—১২ জনের একটি দল হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর চালায়।

এ সময় হাসপাতালের গ্লাস আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ হামলায় হাসপাতালের রোগী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা—সমালোচনার সৃষ্টি হয়।

আহত সদর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাওন অভিযোগ করেন, ব্যবসায়িক লেনদেনে দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে সিয়াম মাহমুদ আকরাম, মো. বাপ্পী, ইসমাইল, রিফাত পারভেজ, আব্দুল্লাহ, সৌরভ, ইমরান, আরিফ, জয়ানালসহ কয়েকজন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে গেলে দ্বিতীয় দফায় হামলার শিকার হন। এ সময় হাসপাতালের বিভিন্ন গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

অভিযুক্ত সিয়াম বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে ঘটনাটি ঘটেছে। তিনি দাবি করেন, ছাত্রদলের সভাপতি রবিউল ও কামরুল তাদের কয়েকজনকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

কেয়ার মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, “হঠাৎ ১০—১২ জন যুবক হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। এতে রোগী ও স্টাফরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, “বিএনপিতে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com