শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী ভোলায় টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের জিরো টলারেন্স ঘোষণা যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বরিশালে কোর্ট বর্জন ও আদালতে ভাঙচুরের ঘটনায় আইনজীবীদের তীব্র প্রতিবাদ একাংশের কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু কাউখালীতে মাছের দাম উর্ধ্বমুখী দিশেহারা ক্রেতারা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বানারীপাড়ায় তোলপাড় আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই সহোদর শিক্ষার্থী ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৭ কুয়াকাটা বেরিবাঁধের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি আগৈলঝাড়ায় ১১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বনবিভাগের বাগান মালি, এলাকায় তোলপাড় গণমাধ্যমকে আধুনিকায়নের আশ্বাস তথ্যমন্ত্রীর চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য উদঘাটন হয়নি ব্রিজের মালামাল চুরি, ছাত্র ও যুবদল নেতা গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা
পাকিস্তান হারায় শাহিনও বাবর আজমকেই দুষছেন

পাকিস্তান হারায় শাহিনও বাবর আজমকেই দুষছেন

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বিদায়ের শঙ্কায় পাকিস্তান। মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার এইট পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের পর তাদের অবস্থান এখন সংকটপূর্ণ। এই হতাশাজনক হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্স নিয়ে খোলামেলা মন্তব্য করেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

ইংল্যান্ডের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বলে ২৫ রান করেন বাবর, ছিল দুটি চার। জেমি ওভারটনের বলে বোল্ড হওয়ার আগে তৃতীয় উইকেটে সাহিবজাদা ফারহানের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন তিনি। তবে সেই অবদানকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন শাহিন।

বাবরের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে শাহিন বলেন, “দেখুন, পার্টনারশিপ মানে শুধু ক্রিজে থাকা নয়। টি–টোয়েন্টিতে প্রতি ওভারে আট—নয় রান তুলতে হয়, সিঙ্গেল—ডাবল নিতে হয়, বল মারতে হয়। তবেই একটা কার্যকর জুটি হয়। মাঝের ওভারগুলোতে আদিল (রশিদ) খুব ভালো বল করেছে। কৃতিত্বটা তারও প্রাপ্য।”

নামিবিয়ার বিপক্ষে ম্যাচে একাদশের বাইরে থাকা শাহিন ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরে বোলিংয়ে ছিলেন সেরা। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (টি২০আই) পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হয়েছেন। হারিস রউফকে পেছনে ফেলেছেন তিনি। ১০২ ম্যাচে শাহিনের উইকেট এখন ১৩৫টি, গড় ২১.১৫। অন্যদিকে রউফের ৯৪ ম্যাচে ১৩৩ উইকেট, গড় ২১.১০।

ম্যাচ—পরবর্তী সংবাদ সম্মেলনে শাহিন বলেন, “হ্যাঁ, আপনি বললেন আমাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আমার লক্ষ্য ছিল নিজের বোলিং নিয়ে কাজ করা— কীভাবে ফিরে আসব, কীভাবে নিজের ছন্দ ধরে রাখব, যাতে ম্যাচে ভালো ফল দিতে পারি।” তিনি আরও বলেন, “আমি যখনই খেলি, আমার কাজ শুরুতেই উইকেট নেওয়া। এ কারণেই প্রথম ওভার করি। সুযোগ পেলেই পাকিস্তানের জন্য উইকেট নেওয়ার চেষ্টা করি। আজও পরিকল্পনা ছিল কীভাবে উইকেট নেওয়া যায়।”

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের প্রশংসাও করেন শাহিন। পাকিস্তানের বিপক্ষে ৫০ বলে নিজের প্রথম টি২০আই শতক করেন ব্রুক। তাকে আউট করার পর করমর্দন প্রসঙ্গে শাহিন বলেন, “সে এই ইনিংসের যোগ্য ছিল। এটি ছিল বিশ্বমানের ইনিংস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আমরা একসঙ্গে লাহোর কালান্দার্সে খেলেছি। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com