শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী ভোলায় টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের জিরো টলারেন্স ঘোষণা যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বরিশালে কোর্ট বর্জন ও আদালতে ভাঙচুরের ঘটনায় আইনজীবীদের তীব্র প্রতিবাদ একাংশের কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু কাউখালীতে মাছের দাম উর্ধ্বমুখী দিশেহারা ক্রেতারা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বানারীপাড়ায় তোলপাড় আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই সহোদর শিক্ষার্থী ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৭ কুয়াকাটা বেরিবাঁধের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি আগৈলঝাড়ায় ১১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বনবিভাগের বাগান মালি, এলাকায় তোলপাড় গণমাধ্যমকে আধুনিকায়নের আশ্বাস তথ্যমন্ত্রীর চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য উদঘাটন হয়নি ব্রিজের মালামাল চুরি, ছাত্র ও যুবদল নেতা গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা
‘মানবতাবিরোধী অপরাধে’ আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম আপিলে খালাস

‘মানবতাবিরোধী অপরাধে’ আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম আপিলে খালাস

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে গতকাল বুধবার আকরাম হোসেনের মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিলের রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের এই মামলাটিতে ২০১৫ সালের ১১ আগস্ট বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১। সেই সঙ্গে জেলার আরেক বাসিন্দা খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১ এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় ঘোষণা করেছিলেন।

সেদিনের রায়ে বলা হয়েছিল, আসামি সিরাজের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর আকরাম দোষী সাব্যস্ত হয়েছেন তিনটি অভিযোগের মধ্যে একটিতে।

ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে, অথবা গুলি করে সিরাজ মাস্টারের দণ্ড কার্যকর করতে বলেছে ট্রাইব্যুনাল। আর আকরামকে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে হবে জেলখানায়। এরপর দণ্ডিতরা আপিল করেন।

সিরাজুল হক ও খান আকরামের সঙ্গে মামলার আরেক আসামি ছিলেন আব্দুল লতিফ তালুকদার। কিন্তু রায়ের আগেই ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com