শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী ভোলায় টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের জিরো টলারেন্স ঘোষণা যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বরিশালে কোর্ট বর্জন ও আদালতে ভাঙচুরের ঘটনায় আইনজীবীদের তীব্র প্রতিবাদ একাংশের কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু কাউখালীতে মাছের দাম উর্ধ্বমুখী দিশেহারা ক্রেতারা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বানারীপাড়ায় তোলপাড় আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই সহোদর শিক্ষার্থী ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৭ কুয়াকাটা বেরিবাঁধের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি আগৈলঝাড়ায় ১১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বনবিভাগের বাগান মালি, এলাকায় তোলপাড় গণমাধ্যমকে আধুনিকায়নের আশ্বাস তথ্যমন্ত্রীর চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকান্ড, চারটির রহস্য উদঘাটন হয়নি ব্রিজের মালামাল চুরি, ছাত্র ও যুবদল নেতা গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা
গাড়ি চলাচলের জন্য বেড়িবাঁধ বেষ্টনীর গাছ কাটা সেই বিএনপি নেতা গ্রেফতার

গাড়ি চলাচলের জন্য বেড়িবাঁধ বেষ্টনীর গাছ কাটা সেই বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনের কামালপুর এলাকায় অবস্থিত নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধ বেষ্টনীতে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার ঘটনায় করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা করেন। মামলার পর কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ স্থগিত করে।

জানা গেছে, বিগত পতিত সরকারের আমলে নদীভাঙন প্রতিরোধে সেখানকার বেড়িবাঁধে বৃক্ষরোপণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এসব গাছ পরিবেশ সুরক্ষা ও বাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল; কিন্তু জাহাঙ্গীর আলমের বাড়িতে ব্যক্তিগত গাড়ি চলাচলে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে এসব গাছ কাটা শুরু হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের বাজারমূল্য অন্তত ২০ থেকে ২৫ হাজার টাকা।

অভিযোগ ওঠে, বৈদ্যুতিক করাত দিয়ে গাছের গুঁড়ি কেটে পরে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হলেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছিল না।

খবর পেয়ে মিঠামইনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব কাটা গাছ একটি স মিল থেকে উদ্ধার এবং এ ব্যাপারে থানায় মামলা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com