মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ ৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ রাঙ্গাবালীর ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের তাণ্ডব, ঈদের আগে দুর্ভোগে যাত্রীরা তরমুজ খেত নষ্ট করায় ছাগল দিল থানায় ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ আহত ৩ বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই! চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত নল‌ছি‌টি‌তে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ই‌লেন ভু‌ট্টো নল‌ছি‌টি‌ প্রেসক্লা‌বে ওসমান হাদীর প‌রিবা‌রের সংবাদ স‌ম্মেলন, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা দাবি বরিশালে বিএনপি নেতা মাসুমের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগ কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ডিউটিরত পুলিশ সদস্যের বিরুদ্ধে ভূমি অফিসে প্রভাব খাটানো ও হুমকির অভিযোগ বরিশাল থেকে ঝালকাঠিসহ ৬ রুটে ১০ ঘণ্টা পর বাস চলাচল শুরু বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক বরিশালে আবাসিক হোটেলে হানিট্র্যাপ, তরুণীসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ বরিশাল হাসপাতালের ২ চিকিৎসককে শোকজ পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা সেই বিএনপি নেতাকে শোকজ
রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের অসাবধানতায় বদলে গেছে ৩৮ হাজার শিক্ষার্থীর ‘জেন্ডার’। এসব পুরুষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে লেখা হয়েছে ‘ফিমেল’। ত্রুটিপূর্ণ সেই রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে কলেজগুলোতে।

এইচএসসি পরীক্ষা শুরুর আগে ভুল জেন্ডারে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। যেখানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা সেখানে ভুল সংশোধন করতে কলেজ এবং শিক্ষা বোর্ডে ছুটতে হচ্ছে তাদের।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার অপারেটরের অসাবধানতায় ঘটেছে এমন ভুল। যা নিজ খরচেই সংশোধন করে দিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ। আর যাদের কারণে এমন ত্রুটি হয়েছে তাদেরকে শোকজ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী জুন মাসের মধ্যে। এবার বিভাগের ৬টি জেলা থেকে বরিশাল বোর্ডের অধীনে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। মূলত কলেজে প্রথম বর্ষে ভর্তির ৬ মাস পরে কলেজ কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন করে থাকে।

এদিকে এইচএসসি পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে প্রিন্ট দেওয়া হয় রেজিস্ট্রেশন। সেই অনুযায়ী গত দুদিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে ৪টি জেলার কলেজগুলোতে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়।

ঝালকাঠিসহ দুটি জেলার রেজিস্ট্রেশন কার্ড বিতরণকালে ধরা পড়ে পরীক্ষার্থীদের ‘জেন্ডার ত্রুটি’। যেখানে মোট পরীক্ষার্থীর ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীকে মহিলা বা ফিমেল পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে। ভুল ধরা পড়ার পর শিক্ষার্থীরা ছুটছেন কলেজে আর কলেজ কর্তৃপক্ষ ছুটছেন বোর্ড কর্মকর্তাদের কাছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রাম সেটিংসের কারণে এতো বড় ভুলটা হয়েছে। কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমনটা হয়েছে। এজন্য তাকে শোকজ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার আগেই ভুলটা ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের ভুল সংশোধন করে দিচ্ছি। এখানে শিক্ষার্থীদের হয়রানির কোনো সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই সমাধান হচ্ছে।

তিনি আরও বলেন, গত রোববার থেকে এরই মধ্যে অনেকগুলো রেজিস্ট্রেশন সংশোধন করে দেওয়া হয়েছে। তবে এটা বড় কোনো বিষয় নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com