মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ ৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ রাঙ্গাবালীর ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের তাণ্ডব, ঈদের আগে দুর্ভোগে যাত্রীরা তরমুজ খেত নষ্ট করায় ছাগল দিল থানায় ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ আহত ৩ বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই! চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত নল‌ছি‌টি‌তে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ই‌লেন ভু‌ট্টো নল‌ছি‌টি‌ প্রেসক্লা‌বে ওসমান হাদীর প‌রিবা‌রের সংবাদ স‌ম্মেলন, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা দাবি বরিশালে বিএনপি নেতা মাসুমের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগ কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ডিউটিরত পুলিশ সদস্যের বিরুদ্ধে ভূমি অফিসে প্রভাব খাটানো ও হুমকির অভিযোগ বরিশাল থেকে ঝালকাঠিসহ ৬ রুটে ১০ ঘণ্টা পর বাস চলাচল শুরু বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক বরিশালে আবাসিক হোটেলে হানিট্র্যাপ, তরুণীসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ বরিশাল হাসপাতালের ২ চিকিৎসককে শোকজ পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা সেই বিএনপি নেতাকে শোকজ
ক্রিকেট ছাড়ার হুমকি বিজয়ের!

ক্রিকেট ছাড়ার হুমকি বিজয়ের!

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ক্রিকেটার এনামুল হক বিজয়, যিনি ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় নাম ওঠার কারণে খেলতে পারেননি! এবার স্পষ্ট করে জানালেন—সম্মান ফেরত না দিলে আর মাঠে ফিরবেন না। টাকার জন্য নয়, সম্মানের জন্য খেলেন এবং এবার তার একটাই শর্ত— সঠিকভাবে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। যেন আজ মিরপুরে দাঁড়িয়ে অনানুষ্ঠানিকভাবে অবসরই যেন ঘোষণা দিলেন তিনি!

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ফিক্সিং সন্দেহের কারণে নামের তালিকায় উঠে আসা এনামুল হক বিজয়কে খেলার বাইরে রাখা হয়েছিল। ওই সময় নিলামে তার নামও ছিল না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরে কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি, জানা যায় যে বিপিএল খেলতে না পারলেও বিজয় ঘরোয়া অন্যান্য লিগে অংশগ্রহণ করতে পারবেন।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিজয় নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘দেখুন, সম্মানের জন্য ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা সুন্দর হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।’

৩৩ বছর বয়সী এনামুল বিজয় আরও যোগ করেন, ‘যদি বলি হার্ডলাইনের কথা, আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। যথেষ্ট হয়েছে। এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন, হয় এই ছেলে কিছু করেছে নাকি কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।’

বিজয়ের বক্তব্য থেকে স্পষ্ট— তার মূল দাবি হলো তার সম্মান পুনঃপ্রতিষ্ঠা, নিশ্চিত করা যে তিনি কোনো ভুলে অভিযুক্ত ছিলেন না। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরই ফের খেলায় ফিরবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com