মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ ৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ রাঙ্গাবালীর ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ভোলায় বাস বন্ধ রেখে শ্রমিকদের তাণ্ডব, ঈদের আগে দুর্ভোগে যাত্রীরা তরমুজ খেত নষ্ট করায় ছাগল দিল থানায় ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ আহত ৩ বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেলেন জামাই! চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত নল‌ছি‌টি‌তে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ই‌লেন ভু‌ট্টো নল‌ছি‌টি‌ প্রেসক্লা‌বে ওসমান হাদীর প‌রিবা‌রের সংবাদ স‌ম্মেলন, প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা দাবি বরিশালে বিএনপি নেতা মাসুমের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগ কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে ডিউটিরত পুলিশ সদস্যের বিরুদ্ধে ভূমি অফিসে প্রভাব খাটানো ও হুমকির অভিযোগ বরিশাল থেকে ঝালকাঠিসহ ৬ রুটে ১০ ঘণ্টা পর বাস চলাচল শুরু বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক বরিশালে আবাসিক হোটেলে হানিট্র্যাপ, তরুণীসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ বরিশাল হাসপাতালের ২ চিকিৎসককে শোকজ পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা সেই বিএনপি নেতাকে শোকজ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। সরাসরি সেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করতে হলে র‍্যাংকিংয়ে অন্তত শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশ দলকে। বর্তমানে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে।

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজে নান্দনিক পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ দল।

মিরপুরে সিরিজ শুরুর আগে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, ‘দলের মূল লক্ষ্য শুধু আট নম্বরে উঠে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা নয়, বরং র‍্যাঙ্কিংয়ের আরও ওপরে ওঠা। কোয়ালিফিকেশনের সময় আমরা যদি ছয় বা সাত নম্বরে থাকতে পারি, তবে সেটি হবে দারুণ অগ্রগতি। তবে তার জন্য আমাদের আরও উন্নত ক্রিকেট খেলতে হবে।’

কোচ আরও বলেন, ‘একজন ওপেনারের জন্য ৫০ ওভার কিপিং করা খুব কঠিন। এ ছাড়া সে স্পিন বোলিংয়ের বিপক্ষে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তাই সে মিডল অর্ডারে থাকলে আমাদের অনেক সাহায্য হবে। সাম্প্রতিক সময়ে মিডল অর্ডার আমাদের অন্যতম দুর্বল জায়গা ছিল। আশা করি, তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে আমরা সেখানে কাঙ্ক্ষিত ফল পাব।’

সর্বশেষ ২০১৫ সালে ঢাকায় হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩—০ ব্যবধানে ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ। এবারও ভালো ফলের আশা থাকলেও প্রতিপক্ষের শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন সিমন্স। র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা পাকিস্তান দলে এবার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন, যাদের এখনও ওয়ানডে অভিষেক হয়নি।

সিমন্স বলেন, ‘পাকিস্তান সব সময়ই প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে। তাই নতুন হলেও তারা বিপজ্জনক হতে পারে। তাছাড়া তারা অবশ্যই আগের ফলের (২০১৫ সালের) পুনরাবৃত্তি হতে দিতে চাইবে না এবং সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com