শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
নদীর তীরে মিলল অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ ফোনালাপের সূত্র ধরে প্রবাসীর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কাগজে কলমে খাল খনন, বাস্তবে ময়লার ভাগাড় ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প স্থগিত বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতা বহিষ্কার কুয়াকাটা সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত কচ্ছপ মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, আহত ২ সেনা আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করে মামলার আবেদন আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত দুই ভাইয়ের হতে পারে ৪০০ বছরের কারাদণ্ড প্রথম ভাষণেই চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির বরিশাল সিটির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের কাজিরহাট আলোচিত মোস্তফা বয়াতি হত্যা মামলারপ্রধান আসামি, সিদ্দিককে অধরা মঠবাড়িয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তারাবির নামাজে স্বামী, ঘরে একা থাকা স্ত্রীকে হত্যার অভিযোগ
কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ তদন্ত করবে প্রসিকিউশন

কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ তদন্ত করবে প্রসিকিউশন

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

মঙ্গলবার প্রসিকিউশন প্যানেলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, গণমাধ্যমে প্রচারের পরই বিষয়টি তাঁর নজরে আসে। এ ধরনের ঘটনায় বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয় উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী ট্রাইব্যুনালের বিচারকার্য নিয়েও পুনঃতদন্ত করা হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার একটি অডিও ফাঁস হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। তবে এর আগেই তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন।

কথিত দুটি অডিওতে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজাকে চট্টগ্রামের রাউজান থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুষ দাবির’ দরকষাকষি করতে শোনা যায়।

এ বিষয়ে ফজলে করিমের আইনজীবী রেজওয়ানা ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোলাখুলি কিছু বলতে রাজি হননি। ‘ঘুষ দেওয়া’ নিয়ে দর কষাকষির বিষয়টি অস্বীকারও করেননি।

তবে কথিত অডিও রেকর্ডটি বাস্তবসম্মত কি না–এমন প্রশ্নে তিনি বলেন, “যেহেতু এত বড় ঘটনা, সেখানে কোনো না কোনো সত্য থাকতে পারে।”

ঘুষ দাবির অভিযোগ ও অডিওর সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছেন সাইমুম রেজা তালুকদার। অপরদিকে ঘুষ দাবির অভিযোগ ও অডিওর সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছেন সাইমুম রেজা তালুকদার। তার দাবি, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা।

ফাঁস হওয়া কথিত অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেনের পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের বিষয়ে কথা বলতে শোনা যায়।

সংবাদমাধ্যমের কাছে আসা সেই অডিওতে সাইমুম রেজা তালুকদারকে সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা বলতে শোনা যায়।

তার পদত্যাগের খবর সামনে আসার পর সোমবার বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল২৪ এ অডিও প্রচার করে।

অডিও এর কথোপকথনে ‘কিস্তিতে টাকা পরিশোধের’ আলোচনার পাশাপাশি, মামলা থেকে অব্যাহতির নিশ্চয়তা হিসেবে বিএনপির এক সংসদ সদস্য এবং এক প্রতিমন্ত্রীকে দিয়ে তদবির করানোর পরামর্শ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটরকে ‘রিজনেবল’ হিসেবে তুলে ধরে অডিওতে তার সমর্থন আদায়ে ওই রাজনৈতিক নেতাদের সুপারিশ কাজে লাগবে বলেও অডিওতে বলতে শোনা যায় ।

সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে গত বছরের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।

প্রসিকিউশনের তথ্যমতে, চব্বিশের আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এ বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলেও সাড়া দেননি সাইমুম রেজা। তবে অভিযোগ অস্বীকার করে তিনি সোমবার রাত ৯টা ৫ মিনিটে ফেইসবুকে একটি পোস্ট দেন। তার দাবি, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com