শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার যৌথ অভিযানে মেঘনা নদী থেকে তিনটি রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জানা গেছে, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে মেঘনা নদীর উলানিয়া গজারিয়া খালের বরাবর মূল মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীতে স্থাপিত তিনটি বিশাল রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত জালগুলো দিয়ে প্রতিদিন শত শত কেজি পাঙ্গাশ মাছের পোনা ধরা হতো, যা নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসের জন্য মারাত্মক হুমকি।
পরে জব্দ করা বেহুন্দী জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply