শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
নদীর তীরে মিলল অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ ফোনালাপের সূত্র ধরে প্রবাসীর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কাগজে কলমে খাল খনন, বাস্তবে ময়লার ভাগাড় ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প স্থগিত বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতা বহিষ্কার কুয়াকাটা সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত কচ্ছপ মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, আহত ২ সেনা আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করে মামলার আবেদন আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত দুই ভাইয়ের হতে পারে ৪০০ বছরের কারাদণ্ড প্রথম ভাষণেই চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির বরিশাল সিটির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের কাজিরহাট আলোচিত মোস্তফা বয়াতি হত্যা মামলারপ্রধান আসামি, সিদ্দিককে অধরা মঠবাড়িয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তারাবির নামাজে স্বামী, ঘরে একা থাকা স্ত্রীকে হত্যার অভিযোগ
নলছিটিতে প্রতিপ‌ক্ষের হামলা ও ভাঙচু‌রের অভিযোগে সংবাদ সম্মেলন

নলছিটিতে প্রতিপ‌ক্ষের হামলা ও ভাঙচু‌রের অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কবরস্থানের বেড়া ভাঙচুর ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শামীম হাওলাদার বলেন, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি ৮ নং সিদ্দকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিরাট গ্রামে। ওই এলাকায় মো. শহিদ হোসেন মেম্বারের বাড়ির সামনে তাদের পারিবারিক কবরস্থান রয়েছে।
তিনি অভিযোগ করেন, পাশের বাড়ির বাসিন্দা বাচ্চু হাওলাদার, ফারুক হাওলাদার, ইউনুস হাওলাদার, সাকিব ও আরাফাতসহ কয়েকজন তাদের পারিবারিক কবরস্থানের দেওয়া বেড়া ভেঙে ফেলে। এ সময় তার বাবা আব্দুল জলিল হাওলাদার ও দাদা শাহজাহান হাওলাদার পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র রামদা নিয়ে তাদের ধাওয়া করা হয়। ঘটনার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় গত ৯ মার্চ নলছিটি থানায় বাচ্চু হাওলাদার, ফারুক হাওলাদার, ইউনুস হাওলাদার, সাকিব ও আরাফাতের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার দাবি, অভিযুক্ত বাচ্চু হাওলাদার এলাকায় একজন চিহ্নিত ভূমিদস্যু এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে মোসা. মুন্নি আক্তার অভিযোগ করে বলেন, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যার পর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় তিনি ২ ফেব্রুয়ারি ঝালকাঠি আদালতে বাচ্চু হাওলাদার, লালন, মনির হাওলাদার, হারুন হাওলাদার, ফারুক হাওলাদার, আরাফাত ও সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা, অত্যাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com