শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
নদীর তীরে মিলল অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ ফোনালাপের সূত্র ধরে প্রবাসীর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কাগজে কলমে খাল খনন, বাস্তবে ময়লার ভাগাড় ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প স্থগিত বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর ইয়াবাসহ আটক সেই বিএনপি নেতা বহিষ্কার কুয়াকাটা সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত কচ্ছপ মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, আহত ২ সেনা আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করে মামলার আবেদন আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত দুই ভাইয়ের হতে পারে ৪০০ বছরের কারাদণ্ড প্রথম ভাষণেই চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির বরিশাল সিটির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের কাজিরহাট আলোচিত মোস্তফা বয়াতি হত্যা মামলারপ্রধান আসামি, সিদ্দিককে অধরা মঠবাড়িয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তারাবির নামাজে স্বামী, ঘরে একা থাকা স্ত্রীকে হত্যার অভিযোগ
মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউপি চেয়ারম্যান খোকনের দায়িত্ব পালনে আর বাধা নেই: হাইকোর্ট

মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউপি চেয়ারম্যান খোকনের দায়িত্ব পালনে আর বাধা নেই: হাইকোর্ট

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

মেহেন্দিগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ০১ নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন খোকনের ওপর অর্পিত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা স্থগিতের আদেশ আগামী ছয় মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে তিনি পুনরায় স্বপদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।

‎গত ১০ মার্চ ২০২৬ তারিখে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) থেকে প্রকাশিত এক স্মারকপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সহকারী পরিচালক আব্দুল্লাহ হেল মাফি স্বাক্ষরিত ওই পত্রে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

‎উল্লেখ্য, গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক আদেশের মাধ্যমে আন্দারমানিক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জনাব আবু বকর সিদ্দিককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছিল।

‎জেলা প্রশাসনের ওই আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং-২০০৯৪/২০২৫) দায়ের করেন। উক্ত রিটের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত জেলা প্রশাসনের জারীকৃত ওই ক্ষমতা হস্তান্তরের আদেশটি ৬ (ছয়) মাসের জন্য স্থগিত করার নির্দেশ প্রদান করেন।

‎ আদালতের নির্দেশনা মোতাবেক, বরিশাল জেলা প্রশাসন গত ১০ মার্চের পত্রে জানিয়েছে যে, প্যানেল চেয়ারম্যানকে ক্ষমতা অর্পণের আগের আদেশটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আগামী ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। একই সাথে বিষয়টি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

‎এই আদেশের ফলে আন্দারমানিক ইউনিয়ন পরিষদের অচলাবস্থা নিরসন হবে এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com