রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
গলা কাটা ও মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত,আটক ১ স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান প্রেম করে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা ১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা ৬ মাসের কাজ সাড়ে ৩ বছরেও শেষ নয়, দাঁড়িয়ে শুধু দুই পিলার বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান বিষখালী রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঈদের আগে চরম দুর্ভোগে যাত্রীরা এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার পাম্পেও মিলছে না তেল মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র কাজিরহাটে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ
যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

‘খারগ দ্বীপ’—এ হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল—আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র এ হুমকি দেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে।

মুখপাত্র আরও বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএন—এর ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, মার্কিন হামলার পরও ‘খারগ দ্বীপ’র তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

তথ্যসূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com