রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
গলা কাটা ও মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত,আটক ১ স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান প্রেম করে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা ১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা ৬ মাসের কাজ সাড়ে ৩ বছরেও শেষ নয়, দাঁড়িয়ে শুধু দুই পিলার বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান বিষখালী রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঈদের আগে চরম দুর্ভোগে যাত্রীরা এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার পাম্পেও মিলছে না তেল মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র কাজিরহাটে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ
চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ

চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশাল নদীবন্দরের অপর পাড়ে চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। পরিদর্শনকালে খালের মধ্যে অবৈধভাবে নির্মিত ভবন দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত তা অপসারণের জন্য সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে নির্দেশ দেন।

পরিদর্শনের সময় বিলের পোল এলাকায় খালের মধ্যে অবৈধ ভবন দেখতে পান জেলা প্রশাসক। এছাড়া নাপিতবাড়ি সংলগ্ন খালের শেষ প্রান্তে প্রায় ৫০ ফুট জায়গা ভরাট করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় প্রায় এক হাজার একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়ে আছে বলে জানা যায়। বিষয়টি দেখে জেলা প্রশাসক গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কৃষকদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)—এর প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, বরিশালের সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, প্রকৌশলী আতায়ে রাব্বি, বিশ্বজিৎ এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটি—এর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে এক ব্যক্তি ওই এলাকায় জমি ক্রয় করে খালের পানিপ্রবাহে বাধা সৃষ্টি করেন। একই সময় আরেক ব্যক্তি খালের ভেতরে অবৈধভাবে ভবন নির্মাণ করলে ধীরে ধীরে খালটি ভরাট হয়ে যায়। এর ফলে এলাকার প্রায় আড়াই হাজার একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে এবং বহু কৃষক পরিবার আর্থিক সংকটে পড়ে যায়।

স্থানীয় কৃষক জাহাঙ্গীর বলেন, “স্বনির্ভর খালের প্রবেশমুখে অবৈধ ভবন নির্মাণ এবং শেষ প্রান্তে ভরাটের কারণে প্রায় এক হাজার একর জমি দীর্ঘদিন ধরে অনাবাদি রয়েছে। সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক সরেজমিনে এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

এর আগে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তৎকালীন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এলাকাটি পরিদর্শন করে কৃষকদের দুর্দশা বিবেচনায় স্বনির্ভর খাল পুনঃখননের উদ্যোগ নেন। পরবর্তীতে বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন খাল খনন এবং একটি কালভার্ট নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই খালের সাড়ে তিন কিলোমিটার অংশ ইতোমধ্যে খনন করা হয়েছে। পাশাপাশি কালভার্ট নির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।কৃষকরা আশা করছেন, খালের অবশিষ্ট সমস্যা দ্রুত সমাধান হলে আবারও ফসলের সবুজে ভরে উঠবে বিশাল এই কৃষিজমি এবং তাদের জীবনে ফিরবে স্বস্তি।

প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টরা জানান, স্বনির্ভর খালটি খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খালের খনন কাজ সম্পন্ন হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com