রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
গলা কাটা ও মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত,আটক ১ স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান প্রেম করে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা ১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা ৬ মাসের কাজ সাড়ে ৩ বছরেও শেষ নয়, দাঁড়িয়ে শুধু দুই পিলার বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান বিষখালী রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঈদের আগে চরম দুর্ভোগে যাত্রীরা এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার পাম্পেও মিলছে না তেল মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র কাজিরহাটে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ
বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান

বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরিন)। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বরিশাল ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫-ক উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তাঁরা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিলকিস আক্তার জাহান প্রথম আলোকে বলেন, ‘আমি প্রথমেই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ বরিশালের মানুষের সেবা করার জন্য তিনি আমাকে মনোনীত করেছেন।’ তিনি বলেন, নগরবাসীর সমস্যার শেষ নেই। সবার সহযোগিতা নিয়ে বরিশাল নগরকে বসবাসের উপযোগী একটি শহর হিসেবে গড়ে তুলতে চান। নগরের সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট, নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতে চান। একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

২০২৪ সালের ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে একযোগে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার (সংশোধন) আইন, ২০২৪ প্রয়োগ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর বরিশালসহ প্রধান শহরগুলোর মেয়রদের সরিয়ে বিভাগীয় কমিশনার বা সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিলকিস আক্তার জাহান বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি, ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও বরিশাল ল কলেজ থেকে এলএলবি পাস করেছেন। ছাত্রজীবনে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রীবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি হন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন। তিনি ২০০১ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় একটি পুকুর ভরাট করে দখলের অভিযোগ ওঠে বিলকিস ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ওই সময় এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তাঁর দলীয় পদ স্থগিত করে কেন্দ্র। অভিযোগের বিষয়ে তখন তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘পুকুরটি আমার বাপ-দাদার সম্পত্তি, এটা ঠিক। তবে ওখানে আমার কোনো জমি নেই। আমি ভরাট করতে যাব কী কারণে? পুকুরটি জনসাধারণের ব্যবহারের জন্য দান করার বিষয়টি সত্য নয়। পুকুর ভরাটে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই। ওই পুকুরসহ সংশ্লিষ্ট এলাকার জমির মালিক প্রায় ৩০ জন। তাঁদের কেউ হয়তো ভরাট করেছে। আমাকে বিতর্কিত করার জন্য কেউ এসব অপপ্রচার চালাচ্ছে।’

দলীয় সূত্র জানায়, প্রায় এক বছর তিন মাস পর গত বছরের ২২ নভেম্বর বিলকিস জাহানের পদ স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com