রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
গলা কাটা ও মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত,আটক ১ স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান প্রেম করে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা ১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা ৬ মাসের কাজ সাড়ে ৩ বছরেও শেষ নয়, দাঁড়িয়ে শুধু দুই পিলার বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান বিষখালী রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঈদের আগে চরম দুর্ভোগে যাত্রীরা এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার পাম্পেও মিলছে না তেল মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র কাজিরহাটে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ
১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা

১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা কাটেনি। এই অবস্থায় গতকাল শুক্রবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে স্থির ছিল। একই সঙ্গে বিনিয়োগকারীদের উদ্বেগে বিশ্ব শেয়ারবাজারে দরপতন অব্যাহত ছিল।

সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় দীর্ঘস্থায়ী অস্থিরতার আশঙ্কা জোরদার হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এ সংকট মূল্যস্ফীতি বাড়িয়ে বৈশ্বিক অর্থনীতির গতি আরও মন্থর করতে পারে।

দিনের লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক মানদণ্ড অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে ১০০ ডলারের নিচে নামলে শেয়ারবাজারে অল্প সময়ের জন্য ইতিবাচক প্রবণতা দেখা যায়। তবে পরে দাম আবার বেড়ে গেলে বাজার ফের নিম্নমুখী হয়ে পড়ে। দিনশেষে ব্রেন্টের মূল্য দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ১৪ ডলার। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দাম বেড়েছে ৪২ শতাংশেরও বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র—ইসরায়েলের যৌথ হামলায় ইরানকে লক্ষ্যবস্তু করার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জেরে তেহরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়। ফলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়।

ফরেক্স. কমের সঙ্গে যুক্ত বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, অস্থির এক সপ্তাহের শেষে এসে বাজারের গতিপথ এখনো তেলের দামের ওপরই নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত অবসানের কোনো লক্ষণ নেই। ফলে বাজারে চাপ অব্যাহত রয়েছে।

যুদ্ধ শুরুর আগে বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমাতে পারে—এমন পূর্বাভাস ছিল জোরালো। তবে বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে তারা সুদের হার অপরিবর্তিত রাখা বা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধির হালনাগাদ তথ্যে দেখা গেছে, প্রবৃদ্ধি আগের ১ দশমিক ৪ শতাংশ থেকে সংশোধিত হয়ে শূন্য দশমিক ৭ শতাংশে নেমেছে। এ ছাড়া বিলম্বিত প্রকাশিত তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পছন্দের মূল্যস্ফীতি সূচক জানুয়ারিতে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। যদিও এটি ফেডের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এবং জ্বালানির দাম বাড়ার আগের সময়ের প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com