রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
গলা কাটা ও মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত,আটক ১ স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান প্রেম করে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা ১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা ৬ মাসের কাজ সাড়ে ৩ বছরেও শেষ নয়, দাঁড়িয়ে শুধু দুই পিলার বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান বিষখালী রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঈদের আগে চরম দুর্ভোগে যাত্রীরা এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার পাম্পেও মিলছে না তেল মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র কাজিরহাটে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ
বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা

বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা

বরিশালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা—কর্মীরা। তাঁদের লক্ষ্য তৃণমূলের নেতা—কর্মীদের ঐক্যবদ্ধ করে দল সংগঠিত করা এবং আগামী সিটি নির্বাচনে অংশ নেওয়া। এ লক্ষ্যে গতকাল শুক্রবার শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা—কর্মী ইফতার পার্টির মাধ্যমে তাঁদের অবস্থান জানান দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দলের এই ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্ব পুনর্গঠন তাঁদের মূল পরিকল্পনা।

জানা গেছে, গত এক মাসে বরিশালে কার্যক্রম নিষিদ্ধ বহু আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা—কর্মী কারামুক্ত হয়েছেন। যাঁরা পলাতক ছিলেন, তাঁদের কেউ কেউ প্রকাশ্যেও আসা শুরু করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, মঈন তুষার, কাউন্সিলর এনামুল হক বাহার প্রমুখ।

এর মধ্যে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল আওয়ামী লীগের নেতৃত্বে তাঁরা ক্ষুব্ধ। কারণ, এঁদের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তাঁদের আর দলে নেতৃত্ব দেওয়ার পরিস্থিতি নেই। এই সুযোগে তাঁরা বরিশালের স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পুনর্গঠন করে রাজনীতিতে নতুন ধারা ফিরেয়ে আনতে চান। এ জন্য সংগঠিত হচ্ছে তৃণমূল আওয়ামী লীগ।

শুক্রবার এ লক্ষ্যে নগরের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতা—কর্মী সংগঠিত হয়ে ইফতার পার্টিতে অংশ নেন। ৫ আগস্টের পর বরিশালে এই প্রথম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা—কর্মীদের বড় কোনো জমায়েত বলে জানা গেছে।

ইফতার পার্টির নেতৃত্ব দেওয়া সাবেক প্যানেল মেয়র এবং আওয়ামী লীগ কর্মী এনামুল হক বাহার বলেন, ‘আমরা অনেক দিন একত্রে বসি না। তাই ৯০ জনের অধিক আওয়ামী লীগ কর্মী নগরের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে ইফতার করেছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল নিয়ে রাজনীতি করতে চাই। কারও কাছে মাথা নত করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি করতে চাই না। খলিফা বাদ দিয়েই রাজনীতি করতে চাই।’

তিনি আরও বলেন, নেত্রী বলছে ঐক্যবদ্ধ হতে। পরিবেশ থাকলে, আইনি বাধা না থাকলে সিটি নির্বাচনেও অংশ নেবেন তাঁরা।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামসুদ্দোহা আবিদ বলেন, ‘দল ক্ষমতায় নেই। সামনে আন্দোলন—সংগ্রামে সবাইকে নিয়ে এগোতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে চাই। এ জন্য তৃণমূল নেতা—কর্মীদের নিয়ে বসেছিলাম। ভবিষ্যতে বৃহৎ পরিসরে বসব এবং দলীয় কর্মসূচিও করব।’

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক বিন ইসলাম বলেন, ‘আমরা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। তাতে তৃণমূলের নেতা—কর্মীরা থাকবে। মাফিয়া, সিন্ডিকেটের হাত থেকে সংগঠনকে রক্ষা করার চিন্তা তাদের। মহানগর আওয়ামী লীগ অচল হয়ে পড়েছে। দল যে দুর্যোগের মধ্যে পড়েছে এ অবস্থায় ভঙ্গুর মহানগর আওয়ামী লীগকে বিলুপ্ত করে নতুন নেতৃত্বে সংগঠিত হতে চাই।’

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘আওয়ামী লীগ নেতা—কর্মীদের সুস্থধারার রাজনীতি করতে চাওয়া ভালো লক্ষণ। তবে যেহেতু আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, সেহেতু তারা রাজনীতি করতে পারবে কি না, তা রাষ্ট্রের বিষয়। আইন, আদালত, প্রশাসন—এ বিষয়টি দেখবে।’

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘যারা আন্দোলন—সংগ্রামে হামলা করেছে, অফিস ভাঙচুর করেছে—এমন ঘটনার মামলার আসামিদের গ্রেপ্তার করতে হবে। আমরা সবাইকে আওয়ামী লীগ হিসেবে দেখি না। কিন্তু পুনর্গঠিত করে আওয়ামী লীগের কোনো অংশ রাজনীতিতে ফিরে আসতে চাইলে সে বিষয়ে বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com