রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
গলা কাটা ও মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত,আটক ১ স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান প্রেম করে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা ১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা ৬ মাসের কাজ সাড়ে ৩ বছরেও শেষ নয়, দাঁড়িয়ে শুধু দুই পিলার বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান বিষখালী রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঈদের আগে চরম দুর্ভোগে যাত্রীরা এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার পাম্পেও মিলছে না তেল মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র কাজিরহাটে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ
উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার

বরিশালের উজিরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মনির সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ( ১৪ মার্চ) দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মনির সরকার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ড্রেজার ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম (৫১) উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু ভরাটের জন্য গত ৪ জানুয়ারি ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে বালু সরবরাহের কাজ শুরু করেন। এ সময় মনির সরকার ও দীন ইসলাম আকনসহ কয়েকজন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এলাকায় ড্রেজারের কাজ করতে দেওয়া হবে না এবং শ্রমিকদের হত্যা বা আহত করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৮ জানুয়ারি ধামুরা বাজার এলাকায় প্রথম দফায় মনির সরকারের হাতে ৫০ হাজার টাকা দেওয়া হয়। পরে ১৪ জানুয়ারি কাংশী এলাকার বটতলা এলাকায় আবারও জোরপূর্বক ৪০ হাজার টাকা নগদ নেওয়া হয় এবং আরও ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করা হয়। এভাবে মোট এক লাখ টাকা নেওয়ার পর বাকি এক লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।

পরবর্তীতে গত ১৩ মার্চ দক্ষিণ ধামুরা এলাকায় ড্রেজারে কর্মরত শ্রমিক আবু বক্কর হাওলাদারের কাছে বাকি এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে জোরপূর্বক ধরে বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মনির সরকার, দীন ইসলাম আকনসহ অজ্ঞাতনামা ৭—৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বরিশাল উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিকুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মনির সরকারকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com