শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
গলা কাটা ও মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত,আটক ১ স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান প্রেম করে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে দরজার শিকল আটকিয়ে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন গ্রেফতার বরিশালে সংগঠিত হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতারা ১০০ ডলারের ওপরে অপরিশোধিত তেল, বিশ্ব অর্থনীতিতে নতুন শঙ্কা ৬ মাসের কাজ সাড়ে ৩ বছরেও শেষ নয়, দাঁড়িয়ে শুধু দুই পিলার বরিশাল সিটির নতুন প্রশাসক বিলকিস জাহান বিষখালী রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঈদের আগে চরম দুর্ভোগে যাত্রীরা এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেফতার পাম্পেও মিলছে না তেল মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র কাজিরহাটে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১ রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ
উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রবিবার (১৫ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেদিন সকাল ১১টার দিকে তাকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ সময় তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে থাকবেন।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে নিউরো আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে এবং চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড পর্যালোচনা করে দেশে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

পরে শুক্রবার বিকেলে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয় এবং সন্ধ্যায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com