রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ২১ জনই বাংলাদেশি কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের ফেসবুক পোস্টে শ্রমিক দল নেতাকে শোকজ পটুয়াখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন জোমাদ্দার গ্রেপ্তার বন্ধ দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি, অর্ধ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫ ঈদের শুভেচ্ছা ব্যানার নিয়ে আলোচনায় বিসিসির ওয়ার্ড সহকারী, কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩ দুবাইয়ে ইরানের হামলায় ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত! মেহেন্দিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের দুজন হাসপাতালে মেহেন্দিগঞ্জে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বলল বিপ্লবী গার্ড আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে শ্রমিক দল নেতার ফেসবুক পোস্ট বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্য কর্মকর্তা গ্রেফতার সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের
যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। এরপর সকাল সোয়া ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়।

এতে রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের মিলনমেলা ঘটে। এরমধ্যে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নেন।প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। দেশের সরকার প্রধানকে কাছে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। তার সঙ্গে সেলফি তোলেন। তবে আমন্ত্রিত হয়েও অতিরিক্ত ভিড়ে অনেকে ভেতরে প্রবেশ করতে পারেননি।

শুধু কার্ডধারীদেরই ভেতরে প্রবেশের সুযোগ দেন এসএসএফ সদস্যরা। পাঁচটি সিরিয়ালে লোকজনের উপস্থিতি প্রধান ফটকের সামনে থেকে সামনের সড়ক ছাড়িয়ে কাকরাইল ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত বিস্তৃত হয়।

 

প্রধানমন্ত্রী অনেকের কাছে গিয়ে খোঁজ—খবর নেন। এ সময় সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা। অতিথীদের জন্য ছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com